অপারেশন না করেই দশ মাসের শিশু কন্যার বুক থেকে বের করা হলো ব্লেডের টুকরো - The News Lion

অপারেশন না করেই দশ মাসের শিশু কন্যার বুক থেকে বের করা হলো ব্লেডের টুকরো

 


দি নিউজ লায়ন      কাটাছেঁড়া নয়, না কোনো অপারেশন।আর অপারেশন ছাড়া গলা থেকে প্রায় বুকের কাছে চলে যাওয়া একটি ব্লেডের টুকরো বের করলেন হাসপাতালের চিকিৎসকরা।এমনি চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের ক্যানিং হাসপাতালের।ক্যানিং মহকুমা হাসপাতাল সূত্রে জানা গিয়েছে ক্যানিং ইটখোলা এলাকার বাসিন্দা মমতাজ ঘরামী তার দশ মাসের শিশু কন্যা নামিয়া ঘরামি রবিবার রাতে খেলতে খেলতে মুখে কিছু একটা দিয়ে দেয়, বাড়ির লোকজন কিছু বুঝে ওঠার আগেই। 


শিশু কন্যা তা গিলে খেলে মুখ থেকে হালকা রক্ত বের হতে থাকে।ফলে  অসুস্থ হয়ে পড়ে দশ মাসের শিশু কন্যা।শিশু কন্যাকে তার পরিবারের সদস্যরা ক্যানিং মহকুমা হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে।সেই সময় চিকিৎসারত অবস্থায় ছিলেন নাক কান গলা বিশেষজ্ঞ চিকিৎসক বিকাশ সিংহ।অবস্থা বুঝে এরপর তিনি বাবা মাকে দিয়ে একটি এক্স- রে করান।এক্স -রে তো দেখা যায় শ্বাসনালীর একেবারে শেষ প্রান্তের  ডান দিকে আটকে আছে  ব্লেডটের টুকরো।তড়িঘড়ি হাসপাতালের চিকিৎসকরা অপারেশন রুমে নিয়ে গিয়ে কোনরকম কাটাছেঁড়া না করে বের করে দেন ব্লেডের টুকরোটি।


বর্তমানে শিশু কন্যা হাসপাতালে চিকিৎসাধীন। এ বিষয়ে ক্যানিং মহকুমা হাসপাতাল কতৃপক্ষ জানান এই কোভিড পরিস্থিতিতে ক্যানিং থেকে কলকাতা পাঠালে শিশুটি নিয়ে বাবা-মাকে অনেক ভোগান্তির মধ্যে পড়তে হতো। ঝুঁকি নিয়ে এই কাজটি আমরা সম্পন্ন করলাম।বর্তমানে শিশুটি সুস্থ আছে।এসফাগোস্কপি ব্যবহার করে শিশুটির বুকের কাছ থেকে ব্লেডের টুকরো টি বের করে আনা সম্ভব হয়েছে। যদি ব্লেড টির গোটা অংশই থাকতো তাহলে বের করা খুব কঠিন হয়ে যেত।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.